নবাবগঞ্জে লাইসিয়াম ক্যাডেট স্কুলের পিঠা উৎসব

নাজমুল হোসেন: নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার প্রানে এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার লাইসিয়াম ক্যাডেট স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান ।
এসময় তিনি বলেন, পিঠা বাঙ্গালির একটি ঐতিহ্য। এই ঐহিহ্যকে আমাদের বাচিয়ে রাখতে হবে। আগের দিনের মানুষ নতুন ধান ঘরে উঠলে পিঠার আয়োজন করতো। কিন্তু কালের বিবর্তনে আজ তা হারিয়ে যেতে বসেছে। তাই আমাদের সকলের উচিত এই পিঠা উৎসবকে আবারও পুনরুজ্জীবিত করা।
এসময় অনুষ্ঠানে দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বক্সনগর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, বিদ্যালয়ের পরিচালক ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কলাকোপা আওয়ামী লীগের সভাপতি সালাম মৃধাসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *