নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মাদকসহ নজরুল ইসলাম পিয়াল (২৭) নামে এক যুবককে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শনিবার সন্ধ্যা উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার চান্দেরবিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়াল এলাকার নূর-ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার স্থানীয়দের সহায়তায় মাদক ব্যবসায়ী পিয়ালকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে দোহার থানা পুলিশ আটককৃতকে থানায় নিয়ে যায়।
পুলিশের এসআই মো. আল আমিন জানান, খবর পেয়ে বিলাসপুর থেকে মাদক ব্যবসায়ী পিয়ালকে ৬০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন ও তিনটি মোবাইলসহ থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
