নবাবগঞ্জে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. হিমন (১৮) নামে এক যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সিংজোড় প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শনিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিমনের মামা খোকন মোল্লা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত হিমন উপজেলার মেলেং গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, হিমন খোকন মোল্লার আরেক ভাগিনা পাভেলকে ৫০ হাজার টাকা ধার নেয়। শুক্রবার সন্ধ্যায় মেলায় এসে পাভেল হিমনকে ধারের ৫০ হাজার টাকা ফেরত দেয়। এমন সময় স্থানীয় কয়েকজন বখাটে টাকা দিতে দেখে হিমনের পিছু নেয় এবং তাকে সিংজোড় প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডেকে নিয়ে লাঠি সোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে ও তার ডান চোখে দা- দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার কাছে থেকে জোড়পূর্বক ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা চলে যায় এবং এ ব্যাপারে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চোখের অবস্থা খারাপ দেখে রাতেই হিমনকে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতারে প্রেরণ করেন।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপপরিদর্শক মো. মিন্টু লস্কার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *