নবাবগঞ্জে মানবাধিকার কর্মীদের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার নবাবগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার নয়নশ্রী এবং সকাল ১১ টায় জয়কৃষ্ণপুর বেড়িবাঁধ এলাকায় ৫০ টি পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ ও পোলার চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পল্লব, নবাবগঞ্জ উপজেলার সভাপতি জালাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, আসলাম খান, আরিফ, মামুন, আরিফুল ইসলাম, সাইফুল মিরাজসহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *