ইমরান খান রাজ: ঢাকার জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়বুর রহমান ( মানিক খান ) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহীর রাজিউন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
দীর্ঘদিন যাবৎ তিনি বাধ্যক্যজনীত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা দীর্ঘ একটা সময় মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। তার জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় হবে বলে পরিবার সূত্রে জানানো হয়।
