নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অনিতা পাটনী (৫০) এবং বাসনা (৩৫) নামে দুই নারীকে মাদকসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত অনিতা পাটনী উপজেলার পশ্চিম সমসাবাদ এলাকার জয়গোবিন্দ পাটনীর স্ত্রী এবং বাসনা কাশিমপুর এলাকার আলমের স্ত্রী।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাশিমপুর এলাকায় মাদক বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং তাদের কাছ থেকে পাঁচ পুড়িয়া গাঁজা পাওয় যায়। পরে ঐ দিনই বিকালে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজুর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাসনাকে এক মাসের এবং অনিতা পাটনীকে তিন দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
