নবাবগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নে নবাবগঞ্জ চৌরাস্তার পাশে জেলা পরিষদ মার্কেটের ৩য় তলায় এবি ব্যাংক লিমিটেড এজেন্ট ইউরো আশিয়ানো গ্রুপের একটি এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের এজেন্ট প্রধান সৈয়দ মিজানুর রহমান।
এ সময় গ্রাহকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক সেবাকে আরও দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছেন। তিনি আরও বলেন, সার্ভিসের ক্ষেত্রে এবি ব্যাংক অন্যান্য ব্যাংকের চেয়ে একটু আলাদা। আর এজেন্ট ব্যাংকিং শাখা ব্যাংকের মতই সেবা প্রদান করবে। লেনদেন ও সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মনে হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আভিযোগ করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নন্দ লাল সিং, স্পেনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহালম স্বাধীন, এবি ব্যাংক লি: বান্দুরা শাখার ব্যবস্থাপক অনিমেস সাহা, জয়পাড়া শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন, এজেন্ট ব্যাংকিং নবাবগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফিরোজ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *