নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিজয় শোভা করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় নবাবগঞ্জ সদর নীমতলা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম খোন্দকার, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, ঢাকা জেলা কৃষকদলের সভাপতি মহসীন আহমেদ তুষার, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক লেলিন আহমেদ রাসেল, বিএনপি নেতা শাহজাহান মোল্লা, শেখ আনোয়ার, যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, রাহিন, রাজু, সোয়াদ, আবেদ, ঝন্ট মোল্লা, স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল, কামরুল, ছাত্রদল নেতা শফিক বাবু, অর্পণ, রাকিব, ইমরান, উপজেলা জাসাস সভাপতি কাজী আরিফ বিপুল, উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
