দোহারে রাসেল কবির রোমান সিকদার স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঢাকার দোহার উপজেলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদারের বড় ছেলে রাসেল কবির রোমান সিকদার স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । গত বুধবার (১৫ ডিসেম্বর) রাতে বাস্তার খান বাড়িতে খেলাটি অনুষ্ঠিত হয় । খেলায় কার্তিকপুর বনাম বাস্তা যুব সংঘ ফাইনালে অংশ গ্রহণ করেন । এই খেলায় বিজয়ী হয় বাস্তা যুব সংঘ । খেলায় রানার্স আপ দলকে এলইডি কালার মনিটর এবং চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ পুরুস্কৃত করা হয় ।

ফাইনাল খেলা অনুষ্ঠানের সভাপতি দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র সদস্য অ্যাডভোকেট রমজান আলী সিকদার ।

তিনি বলেন দোহারের পশ্চিম এলাকা আমরা অবহেলিত ছিলাম । এই অঞ্চলে কোন কলেজ ছিলনা । আমরা কোঠাবাড়ি কলেজ প্রতিষ্ঠিত করেছি । এই বিজয়ের মাসে আমরা গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করবো । রোমান সিকদারের স্মৃতি স্মরণে তিনি বিভিন্ন ভবন রোমান সিকদার নামকরনের প্রস্তাব রাখেন । খেলা দুলা মানুষেকে জ্ঞাণ বিকশিত করেন । মাদক থেকে যুবকদের বিরত থাকারও আহ্বান করেন তিনি।

বিজয়ী মাসে রোমান সিকদারের স্মৃতি পুনরায় গ্রামবাসীর মাঝে স্মরণ করিয়ে দিলো তার সহকর্মীরা । এই টুর্নামেন্ট খেলাটির মূল থিম ছিল রোমান সিকদার মারা যায়নি তিনি আছে সকলের মাঝে । এই খেলার ধারবাহিকতা অব্যাহত থাকবেন বলে জানান আয়োজক মো. রনি খান ,মিরাজুল রহমান ।

এই খেলাটির উদ্বোধক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কুলি পুতুল ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ , সমাজ সেবক জাফর ইকবাল লাভলু , নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান , কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল , বীর মুক্তিযোদ্ধা জালাল খানসহ-সভাপতি ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ আনিসুর রহমান খান , প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ফারুক-ই আযম , আওয়ামী লীগ নেতা পনিরুজ্জামান তরুনসহ আওর অনেকে । খেলাটি পরিচালনা করেন দোহার থানা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *