নবাবগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জালাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।

রবিবার সকালে জালাল উদ্দিনের পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমুসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ঢাকা ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোটগ্রণের তারিখ ২৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *