নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশে সোর্পদ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগে মো. জনি (৩২) নামে এক যুবককে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ১২ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে শনিবার মো. জনিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করে। আটককৃত জনি উপজেলার কোমরগঞ্জ এলাকার হাসিম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। সে নেত্রকোনা জেলার মো. নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ওই কন্যা শিশুটির কোন সন্ধ্যান না পেয়ে তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজতে থাকেন। তার স্বজনরাও শিশুটির খোঁজ পেতে মাইকিং করেন। শিশুটিকে তিন দিন ধর্ষণ করে শনিবার ভোরে অভিযুক্ত ধর্ষক জনি হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় বসত ঘরের সামনে রেখে যায়। শিশুটির মুখে তার পিতা-মাতা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের এ ঘটনা জানালে এলাকাবাসী জনিকে আটক করে পুলিশে সোর্পদ করে। ভুক্তভোগী পরিবারটি অভিযুক্ত জনির শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত জনির বোন ময়না আক্তার (৩৬) বলেন, আমার ভাই দোষী হলে দেশের প্রচলিত আইনে তার বিচার করা হোক।
নবাবগঞ্জ থানার এসআই শ্রী অজিত কুমার রায় জানান, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *