নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় নিহত- ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটির চাপায় পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা- নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরে গেলে খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ও তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান এসআই আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন, ঢাকা কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ হাউজিং এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের মো . বেলায়েত হোসেন ছেলে নাজিম হোসেন ওরফে রাজিব (২৪)।

এ ঘটনায় লরি চালক ও আরও দুই শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে চালক রবিউলকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও আহত অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে।

এ ঘটনায় থানায় আইন গত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *