নিজস্ব প্রতিবেদক : আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, কক্ষ প্রত্যবেক্ষক, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ সভায় করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবির প্রমুখ।
