নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আয়নাল মোল্লা (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের আজগড়া চকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল মোল্লা আজগড়া গ্রামের নূরমোহাম্মদ মোল্লার ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে আজগড়া চকের জমিতে পাতা কপির চারা রোপন করছিলেন আয়নাল মোল্লা। আকর্স্মিক বজ্রপাত ঘটে এতে আয়নাল মাটিতে পড়ে যায়। জমির একটু দুরে অবস্থান করা তার ছয় বছর বয়সী ছেলে স্বজনদের খবর দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিমা আফরোজ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তার মৃত্যু হয়েছে।
