কেরানীগঞ্জে কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন তিন্নি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নিলুফার জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিউটি বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে আইজিএ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন করা হয়। পরে উপজেলা চত্বরে গাছের রোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *