নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ (ঢাকা). ঢাকার নবাবগঞ্জ উপজেলার সরকারের বিশেষ প্রকল্প ফ্যামিলিকার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ১৫জনকে প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে জড়িপ কর্মক্রম শুরু করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে উপজেলার শোল্লা ইউনিয়ন এ কার্যক্রম শুরু করা হয়।
এবিষয়ে সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান, নবাবগঞ্জ উপজেলায় ১৪৫জন তথ্য সংগ্রহকারী ও ১৪জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে। তবে ট্যাবের স্বল্পতা থাকার কারণে মাত্র ১৫জনকে প্রশিক্ষণ দিয়ে উপজেলার শোল্লা ইউনিয়ন থেকে সীমিত পরিসরে এ জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও জানান, ট্যাবের বরাদ্দ পাওয়াসাপেক্ষে দ্রুতই সমগ্র উপজেলাব্যাপী শুমারি কার্যক্রম শুরু করা হবে। জরিপকারীগণ মোবাইলে নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবেলেট ডিভাইস এর মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে ইনপুট করবে।
