আব্দুল রাহিম: শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং কন্যা শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে আমাদের করণীয় নতুন করে নির্ধারণ করার দিন। আজকের কন্যা শিশুই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। একটি কন্যা শিশুকে শিক্ষিত করা মানে একটি পুরো পরিবার ও সমাজকে শিক্ষিত করা। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো শিশুই ঝরে না পড়ে।
বক্তারা আরও বলেন,সমাজে বাল্যবিয়ে, নারী নির্যাতন এবং বৈষম্যের মতো অভিশাপ এখনও পুরোপুরি দূর হয়নি। কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ হিসেবে আমাদের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে রোধে আমাদের কঠোর হতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহার, শিশু কিশোর কিশোরী ক্লাব ও দোহার শিল্পকলা একাডেমির শিক্ষক মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
পরে শিশু কন্যা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ঢাকা জেলা দোহার উপজেলায় নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্য ২০২৫-২৬ অর্থবছরের সাধারণ অনুদান এর চেক তুলে
