নবাবগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিতস্থানে সাইন বোর্ড স্থাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের মালিকানা জমির নির্ধারিতস্থানে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ড ভৈরাহাটি এলাকায় নির্ধারিতস্থানে সাইন বোর্ড স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত হোসেন, ঢাকা জোন-৫ এর উপ-পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *