নিজস্ব প্রতিবেদক : ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার ইকরাশী তরুণ সংঘের (টি-টেন) ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ইকরাশী তরুণ সংঘের আয়োজনে উপজেলার ইকরাশী প্রগতি সংঘ (গীর্জার মাঠ প্রাঙ্গনে) এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় হাসনাবাদ মৌলভীডাঙ্গী ইসলামি সংঘ বনাম পুষ্পখালী সেভেন স্টার ক্লাব এ দুটি দল অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমাছ উদ্দিন তালুকদার ও সভাপতিত্ব করেন ইকরাশী তরুণ সংঘের সভাপতি মারুফ হোসেন (চাঁন)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইকরাশী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. বিপ্লব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন, ক্রীড়া সম্পাদক মো. রাসেল হোসেন, মো. বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক মো. রবিন হোসেন, সদস্য মিলন, মিন্টু, কালাম, হাসান, সাব্বির, রাকিব প্রমুখ।
ইকরাশী তরুণ সংঘের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সালাহ্ উদ্দিন বেপারীর সৌজন্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
