নিজস্ব প্রতিবেদক: ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান মন্ত্রিসভায় সংশোধিত খসড়া চুড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে সভা করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা মহিলা যুবলীগ। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ সভা করা হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি চক্রবর্তী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি শিলারা ইসলাম, আওয়ামীলীগ নেতা দেওয়ান আওলাদ হোসেন, মো. ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান, যুবলীগ নেতা সারোয়ার হোসেন খান, রাকিব পত্তনদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল ইসলাম মিথু, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রানা প্রমুখ ।
