দোহারে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ‘মুজিব বর্ষের অঙ্গীকার ,পুলিশ হবে জনতার’এই স্লোগান  ঢাকার দোহার উপজেলায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার ১১টি স্থানে দোহার থানা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহার থানা সার্কেল এএসপি জহিরুল ইসলাম।
এসময় তিনি বলেন, অপরাধী একদিনে জন্ম হয়না। তাই এই দায় কেউ এড়াত পারেনা।

এবিষয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারের অভিভাবকদের তাদের সন্তানদের খবর রাখতে হবে। তিনি আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের কোন ছাড় দেয়া হবে না। এছাড়া ধর্ষণের ঘটনায় যারা গ্রাম্যসালিশ করে ঘটনা ধামাচাপা দিতে চাইবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মত বিনিময় করে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশের শক্ত ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
এসময় আরও বক্তব্য রাখেন দোহার থানা ওসি (তদন্ত) আরাফাত হোসেন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আদিল উদ্দিন শিকদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ,শামিম আরমান পৌর যুবলীগ নেতা হুমায়ন কবীর,জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার,সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত,এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *