নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে আসেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির (অপরাধ) ঢাকা জেলা দক্ষিণ। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি ৷
এসময় তিনি মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন ৷
আরও উপস্থিত ছিলেন, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম শেক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু প্রমুখ৷
