নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বহিস্কৃতরা হলেন- লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেদ রাজু, হৃদয় আহমেদ, জসিম, ফারুক ও রিপন।
