নবাবগঞ্জে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত: আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩ জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে৷ এ নিয়ে নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩ জন৷ বিষয়টি দিবাগত মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় ‘ঢাকা সানকে’ নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ।

জানা গেছে, গত বুধবার (১০ জুন) এই উপজেলা থেকে ৩৭ জনের নমুনা পাঠানো হয়৷ পরবর্তী পাওয়া রিপোর্ট অনুযায়ী ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *