কেরানীগঞ্জে শুভাঢ্যায় ফল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রোডে মদিনা নগর এলাকায় এক ফল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই বাড়ি থেকে সাড়ে ৩ ভরি স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ ৪৮হাজার টাকা লুট করে নিয়ে যায়। এই ডাকাতির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় ফল ব্যবসায়ী টিটু শেখের বাড়িতে। তিনি রাজধানীর বাদামতলীতে ফলের ব্যবসা করেন।
ফল ব্যবসায়ী টিটু শেখ জানান তিনি ৩/৪দিন আগে ফল কেনার জন্য রাজশাহী গিয়েছিলেন ।এই সুযোগে মঙ্গলবার গভীর রাতে ১০/১২জনের মুখোশ পড়া একদল ডাকাত তার বাড়ির কেচিগেট ও মেইন গেটের তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে।ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রী ও ছেলের হাত-পা বেঁধে ফেলে । এসময় তারা ঘরের আলমারি ভেঙ্গে সেখান থেকে সাড়ে ৩ ভরি স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় এই ঘটনা পুলিশকে জানালে আবারও তাদের বাড়িতে ডাকাতি করবে বলে ডাকাতরা তার স্ত্রী ও ছেলেকে হুমকি দিয়ে যায়। তিনি আজ সকাল ৬টায় রাজশাহী থেকে বাড়ি ফিরে এই ঘটনাটি জানতে পারেন। এ বিষয়ে তিনি দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে আবুল কালাম মুরাদ নামে এক এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা না নেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *