নবাবগঞ্জে দেশীয় মদসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে র‌্যাব-১১ অভিযান চালিয়ে দেশীয় মদসহ ফ্রান্সিস গমেজ (৩৬) ও হিলারী গমেজ (৪১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার বড় বক্সনগর খ্রিষ্টানপাড়া থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফ্রান্সিস গমেজ (৩৬) ও হিলারী গমেজ (৪১) স্থানীয় মৃত এ্যান্থনি গমেজের দুই ছেলে।

বুধবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বড় বক্সনগরের এ্যান্থনি গমেজের বাড়িতে অভিযান চালিয়ে এ্যান্থনির দুই ছেলেকে আটক করে র‌্যাব-১১। এসময় তাদের রান্নাঘর থেকে ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *