নবাবগঞ্জে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চাষীদের নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে  আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার আসমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *