নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে মৎস্যজীবি লীগ নেতাকে মারধর

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে পারিবারিক জমির বন্টন নিয়ে বিরোধের জের উপজেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি বাহালুল খানকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে। এঘটনায় তার ছেলে আমান খান (১৮) কেও আহত করা হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি আচ্ছেন।

শুক্রবার বিকালে আগলা ইউনিয়নের গকুলনগর গ্রামের নিজ বাড়িতে শালিস বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। আহত বাহালুল খান ঐ গ্রামের মো. লালু খানের ছেলে।

মৎস্যজীবি লীগ নেতা বাহালুল খানের ছেলে আহত আমান খান জানান, পৈত্রিক জমির তিন শতাংশ জমির বন্টন নিয়ে চাচতো চাচাতো ভাইদের সাথে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। শুক্রবার বিকালে মিমাংসার জন্য বসা হয়। পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা প্রতিপক্ষ মোশা (৫৫), সেরা (৫২), বসির খান (২৭), হাসান (১৮), শহীদুল (৩৬), সাইদুল (৩৪) সহ ৯-১০জন লোহার রড, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। তারা আমাদের মারধর করে আহত করে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল জলিল শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবিষয়ে বলেন, এঘটনায় দুপক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুপক্ষই থানায় অভিযোগ করেছেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *