নিজেস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের কুঠরী গ্রামে ডিম ব্যবসায়ী মুন্নাফ বেপারীর অটো থামিয়ে মারধর করে ২৫ হাজার টাকার ডিম ভেঙে নষ্ট করেছে ঐ এলাকার প্রভাবশালী আব্দুল মান্নান দেওয়ান। এমনি অভিযোগ করেছেন মুন্নাফ বেপারী। তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
শুক্রবার সন্ধ্যায় কুঠরী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।আহত মুন্নাফ বেপারী বারুয়াখালী ইউনিয়নের ছোট নবগ্রাম গ্রামের মো. মনুরদ্দিনের ছেলে। সে ঐ এলাকার ডিম ব্যবসায়ী।
আহত মুন্নাফ বেপারী অভিযোগ করে জানান, ঐ এলাকার একটি খামার থেকে পাইকারীতে ডিম কিনে অটোতে করে গ্রামে গ্রামে বিক্রি করি। শুক্রবার বিকালে ডিম কিনতে যাই। এসময় ঐ এলাকার আব্দুল মান্নান দেওয়ান তাকে এই রাস্তায় না আসার হুমকি দেয়। এর আগেও কয়েকবার হুমকি দিয়েছিলেন। খামার থেকে ডিম কিনে ফেরার পথে কুঠরী কবরস্থান এলাকায় গাড়ি থামালে তার সাথে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আমার ডিম গাড়ি থেকে ডিম ফেলতে থাকে। থামাতে গেলে আমাকে মারধর করেন। স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এবিষয়ে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছি।
এবিষয়ে জানতে আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা যায়নি। তার ছেলের মুঠোফেনে বেশকয়েকবার সংযোগ দেয়া হলেও তিনি গ্রহন করেননি।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রে এএসআই সুলতান আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু ভিকটিমের সাথে কথা বলতে পারিনি। তাই ঘটনার বিবরণ জানতে পারিনি।
