স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে সেচ প্রণোদনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এতে ১৮জন কৃষককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেয়। আজ মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। উপস্থিত ছিলেন বিএডিসি’র ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপসহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ, আনোয়ার হোসেন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, মুক্তারুজ্জামান মিল্টন প্রমুখ।
