নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিআরডিবির আয়োজনে “করোনা সচেতনতা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সমবায়ী ও কৃষকদের নিয়ে এ সভা করা হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বিআরডিবির সহ-সভাপতি মো. আক্কাস আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তাইবুর রহমান, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বিআরডিবির পরিচালক কুতুব উদ্দিন চুন্নু, প্রভাত চৌধুরী, বাবুলাল মোদক প্রমুখ।
