নিজস্ব পতিবেদক: ঢাকার নবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমনে হাজেরা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত হাজেরা খাতুন উপজেলার পুরাতন বান্দুরা গ্রামের মৃত জলিল শিকদারের স্ত্রী।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ মৃত্যু সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধা দীর্ঘদিন যাবত নানান রোগে আক্রান্ত ছিলেন। গত ১৭ আগস্ট সোমবার ওই বৃদ্ধার করোনা শনাক্ত হয়। শারিরীক অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সোয়া ১০টার দিকে সেখানেই মারা যান তিনি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে পুরাতন বান্দুরা সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
