নবাবগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মো. সরদার নাসির উদ্দিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন।

শুক্রবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাবির হোসেন খান পাভেলের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ দাফন-কাফন টিম মরদেহ জানাযা শেষে দাফন সম্পন্ন করেন।

দাফন কাজ পরিচালনায় ছিলেন, হােফেজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বাইজিদ খান, মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *