নবাবগঞ্জে উন্নয়ন দক্ষতায় বিশেষ বরাদ্ধ পেলো মিজানুর রহমা কিসমত

নাজমুল হোসেন:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নকে ছাড়িয়ে স্থানীয় সরকারের দক্ষতা ভিত্তিক বরাদ্ধ পেয়েছে শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত। আজ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহায়ক মনির হোসেনের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করা হয়। জানা যায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) ছাড়করণ করা হয়। “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” শীৰ্ষক এর অনুকূলে বরাদ্দকৃত ৭০০ কোটি টাকার মধ্যে দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) খাতের ৭০ কোটি টাকা হতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে সাত লক্ষ পনের হাজার তিনশত টাকা ছাড়করণ করা হয়।

এবিষয়ে মিজানুর রহমান কিসমত বলেন, আপনারা জানেন আমি বিগত দিনে ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে স্বর্ণপদক পেয়েছি। আমি সব সময় আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি নবাবগঞ্জ উপজেলা সাড়া বাংলার মডেল হবে। সেই সাথে স্থানীয় সরকারের এই বিশেষ আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *