নবাবগঞ্জে উন্নয়ন দক্ষতায় বিশেষ বরাদ্ধ পেলো এম.এ বারী বাবুল মোল্লা

নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নকে ছাড়িয়ে স্থানীয় সরকারের দক্ষতা ভিত্তিক বরাদ্ধ পেয়েছে বারুয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা। আজ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহায়ক মনির হোসেনের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করা হয়। জানা যায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) ছাড়করণ করা হয়। “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” শীৰ্ষক এর অনুকূলে বরাদ্দকৃত ৭০০ কোটি টাকার মধ্যে দক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) খাতের ৭০ কোটি টাকা হতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন পরিষদের অনুকূলে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত টাকা টাকা ছাড়করণ করা হয়।

এব্যপারে বারুয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা বলেন, আমি চেয়ারম্যান হওয়ার আগে থেকেই বারুয়াখালী ইউনিয়নের জন্য উন্নয়ন মূলক কাজ করে আসছি। আজ এক চিঠির মাধ্যমে জানতে পারলাম স্থানীয় সরকারের পুরষ্কার সরূপ আমার ইউনিয়নকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে আমি অত্যান্ত আনন্দিত।

আমার প্রিয় অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা তার সিপাহী সালাহ হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সালমান এফ রহমানের হাত ধরে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নই এগিয়ে যাবে। সেই সাথে স্থানীয় সরকারের এই বিশেষ আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *