নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পান্নু মিয়ার উপর হামলার ঘটনায় ৩০জনের নামে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। পান্নু মিয়ার মেয়ে শারমিন আক্তার পলি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অনান্য আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। গত সোমবার বিকালে নবাবগঞ্জ উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা যাওয়ার পথে পান্নু মিয়ার উপর এ হামলা চালানো হয়। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
