নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্তরে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
