নবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
‘পরিবর্তরশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণ্যাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাসুম আলম, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আলো মাসুদ টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীতা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এদিবসটি নির্ধারণ করা হয়। পরে ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *