আপনারা আমাকে বিশ্বাস করেন,আমি বিশ্বাসের প্রতিদান দিব- সিংগাইরে আলোচনা সভায় টুলু

সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা:” শেখ হাসিনা সরকার বার বার দরকার”এ শ্লোগানকে সামনে রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা আ.লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আজমেদ টুলু শেখ হাসিনার বক্তব্যের বরাত দিয়ে বলেন,মুর্খ ও অশিক্ষিতদের নেতৃত্বে দেশ চালানো যাবে না।

শনিবার(৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে জামশা ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিন জামশা উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের ৪ বারের সফল প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,বদলে যাওয়া নির্ভরতা, আস্থা,বিশ্বাসের ঠিকানা,৫ বারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের উপদেষ্টা মো.আবজাল হক মোল্লার সভাপতিত্বে ইঞ্জি.মো.ওবায়দুর রহমান সাদ্দামের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে টুলু আরো বলেন,-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আ.লীগের মনোনয়ন প্রত্যাশি আমাকে ছাড়া ৪-৫ জন প্রার্থী রয়েছে। যাকে আপনাদের পছন্দের প্রার্থী মনে হয়। তাদের হয়ে কাজ করবেন। কার কত জনপ্রিয়তা আছে ১ মিনিটেই প্রধানমন্ত্রী জানতে পারেন।

তিনি আরো বলেন,আমাকে দিয়ে যদি উন্নয়ন হবে মনে করেন। আমি আপনাদের পাশে থাকব। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষ্যে বিস্তর আলোচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,বায়রা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু,উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ.জাহিদুল ইসলাম ভূইয়া,উপজেলা আ.লীগের সদস্য ও জার্মিত্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবুল হোসেন মোল্লা,উপজেলা আ.লীগের সাবেক সদস্য মো.তারেকুর রহমান তারেক,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন,উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.ফয়জুল ইসলাম খান ফয়েজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.রমিজউদ্দিন,পৌরসভার প্যানেল মেয়র মো.সমেজউদ্দিন, উপজেলা আ.লীগের সদস্য আব্দুল কাদের,কাউন্সিলদ্বয় মো.শামচুল ইসলাম ও কামাল হোসেন,সাবেক কাউন্সিলর কাউছার আহমেদ,জামশা ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক মো.শিহাব হোসেন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন-পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বেপারি,দপ্তর সম্পাদক দেওয়ান কামাল হোসেন,সদস্য মফিজুল ইসলাম বাদশা,কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *