নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

নাজমুল হোসেন অন্তর : `প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ সমমর্যাদা সবার’ এই স্লোগানকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান।
এ সময় অন্যদের মধ্যে চুড়াইন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান লিটন আহমেদ, কলাকোপা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক, ব্রাক মাইগ্রেশন কর্মকর্তা আবুল কালাম, নবাবগঞ্জ উপজেলা ব্রাক মাইগ্রেশন কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এম.এ. মজিদ সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *