নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকার নবাবগঞ্জের শতবর্ষি শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। শুক্রবার সকালে ৪দিন ব্যাপী বিজ্ঞান ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দুরা হলিক্রস স্কুল অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা। উপস্থিত ছিলেন সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার জাস্টিন রসি কস্তাসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

এরআগে ‘শুদ্ধ বিজ্ঞান চর্চা মানব কল্যাণকারী, শুদ্ধ শিক্ষা-সংস্কৃতি চর্চা চিত্ত ও হৃদয় গঠনকারী’ এ স্লোগানে গত মঙ্গলবার শুরু হয়েছিল আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়, হলিচাইল্ড মনিং স্কুল, ডমিনিক সেভিও কিন্ডারগার্টেন ও বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রায় ৮শতাধিক শিক্ষার্থী  ২৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *