কেরাণীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ঘাটারচর রিয়াজ চত্বর থেকে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়। আজ শুক্রবার বিকেলে এই বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এতে অংশ নেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হজার হাজার নেতা কর্মীরা। বিভিন্ন ধরনের প্লে-কাড নিয়ে বিচারের দাবীতে স্লোগানের স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ রিয়াজ চত্বর।
পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে আটি জয়নগর,আটি বাজার, বামুনসুর ও খোলামোড়া হয়ে নড়ন্ডির মোড় গিয়ে শেস হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে। সেনা সদস্যদের হত্যার বিচারও এই মাটিতেই হবে। তার অপকর্মের সাজা তার পেতেই হবে। আপনারা ধৈর্য ধরেন, দেখতে পাবেন তার করুন পরিণতি। তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে এখন একেক সময় একেক কথা বলে নেতা কর্মিদের উস্কানিমূলক কথা বলছেন। দেশকে অরাজগৎ ও অস্থিতিশীল করতে চাচ্ছে। এর পরিনামও ভাল হবে না বলে তিনি জানান।
