নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক : ১৭ আগস্ট ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সংগঠিত সিরিজ বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে বুধবার (১৭ আগস্ট) দুপুরে দলের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে নেতাকর্মীরা কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভা করেন।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, বশির আহমেদ, রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *