মো. সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোহারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দোহার পৌরসভার উত্তর জয়পাড়া ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুরের সভাপতিত্বে ও ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা করম আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সেন্টু, পৌরসভার ১,২,৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনসহ আরও অনেকে।
