নবাবগঞ্জে অসহায়দের মাঝে ছাত্রদলের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের বিপর্যস্ত পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এসএম মিজানুর রহমান (রাজ) এর উদ্যোগে নিজ এলাকা ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের অসহায় পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে চিনিগুড়া চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল, তেল, নুডুলস, আলু, পিয়াজ, ও লবন এসব খাদ্যসামগ্রী দেয়া হয়।

এ সময় রাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় এক হাজার অসহায় পরিবার ও দলের নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুজ্জামান রাকিব, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাগির আহমেদ লাবু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সভাপতি মো. মঈন খান তুষার, কৈলাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমেদ, গালিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোমান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *