নবাবগঞ্জের ইছামতি নদীতে অষ্টমী পূণ্য স্মান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পূণ্য স্মান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুল্কা তিথি অনুযায়ী বুধবার ভোর থেকে উপজেলার আগলা স্মান ঘাটা, নতুন বান্দুরা, গোবিন্দপুর, কলাকোপা, হরিষকুল, বাগমারা, বক্সনগর এলাকার ইছামতি নদীর তীরে কয়েক হাজার পূণ্যার্থীর আগমন ঘটে। স্মান উপলক্ষে আগলা বাগবাড়ি, নতুন বান্দুরা বাজার ও হরিষকুল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মেলা বসে।

সনাতন ধর্ম মতে পূণ্যার্থীরা পাপমুক্তির আশায় ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব ও আমের পঞ্চপত্রসহ বিভিন্ন উপাচার নিয়ে মন্ত্র পড়ে স্নান করেন।

হরিষকুল সার্বজনীন সেবা সংঘের কর্মকর্তা অর্জুন দাস জানান, প্রায় তিনশ’ বছরের ঐতিহ্য বহন করে আসছে এলাকাবাসী। স্মান ও ব্রহ্মা দেবের পূজা উপলক্ষে দুর-দুরান্ত থেকে ঘাটে আসা ৫ হাজার পূণ্যার্থীর জন্য আহারের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *