নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় যমুনা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাসিক উন্নয়ন সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধায় উপজেলার জয়পাড়ায় আয়েশা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় যমুনা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিএমডি মো. জাহিদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর ওয়াসিম চোকদার, যমুনা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেডের জেএমডি মো. কাজী রাজিব, জিএম আরিফ বিশ্বাস, জিএম মাওলানা হারুনুর রশিদ, ডিজিএম আব্দুল কুদ্দুস চোকদার, ডিজিএম শাহজাহান, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, এজিএম শহিদুল ইসলাম, এজিএম আফসানা ইসলাম তন্নি, এজিএম বিল্লাল হোসাইন, বিএম তালিব হোসাইন, শাহ আলমসহ আরও অনেকে ।
