মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ও প্রধান মন্ত্রীর ঘোষণা গাছ লাগান পরিবেশ বাচাঁন শ্লোগানে নওগাঁ জেলা পরিবেশ সুরক্ষা সংস্থার উপদেষ্ঠা সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে নওগাঁ কোট চত্বরের সামনে শনিবার (২০জুন) সকাল হতে পাকা রাস্তার পাশে ফলজ, বনজ, ওষুধী ও সোভা বর্ধন গাছ রোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবেশ সুরক্ষা সংস্থার উপদেষ্ঠা সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলা পরিবেশ সুরক্ষা সংস্থার সাধারণ সম্পাদক হেলাল, বিশিষ্ট সমাজ সেবক নজিপুর হোটেলের মালিক আলহাজ আলী আজগর হোসেন সোহেল, কোট জামে মসজিদের ইমাম মোশারফ হোসেন প্রমুখ।গাছ রোপন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
