দোহার পৌরসভা মেয়র রহিম রাজত্বের অবসান প্রশাসক আজাদের দায়িত্ব গ্রহণ

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভা একটি (ক) প্রথম শ্রেণীর পৌর সভা। কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। উন্নয়নের নামে চলে খনন কাজ। যেকোন কাজ একবছরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের পর বছর চলে সেসকল কাজ। এতে পৌরবাসী নানা ধরনের ভোগান্তির সম্মুক্ষিন হয়। পৌর বাসীদের সাথে কথা বলে জানা যায়, সর্বপ্রথম ২০০০ সালে ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু দীর্ঘ প্রায় ২২ বছর ধরে দোহার পৌর সভায় কোন নির্বাচন হচ্ছে না। তাই যারা পৌর সভার দায়িত্বে রয়েছেন তারা একচেটিয়া দায়িত্ব পালন করছেন।

কিন্তু আজ পৌরবাসী আশাবাদী খুব শিগগিরি তারা তাদের ভোটাধিকার পূরণ করতে পারবেন বলে মনে করছেন। কারণ পৌর মেয়র রহিমের দীর্ঘ প্রায় ২২ বছর রাজত্বের অবসান হয়েছে। মঙ্গলবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক আজাদ হোসেন খান দোহার পৌর সভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্দেশনায় দীর্ঘদিন ধরে এই পৌর সভার নির্বাচন প্রক্রিয়া করতে আমি সরাসরি কাজ করেছি। এই পৌর সভায় যাতে নির্বাচন না হয় এর জন্য ৪টি মামলা করা হয়। যার ফলে দীর্ঘ ২০ বছর ধরে এই পৌর সভায় নির্বাচন হয়নি। কিন্তু সালমান এফ রহমানের সরাসরি হস্তক্ষেপে দোহার পৌরসভা আজ নির্বাচনের পথে। আগামী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমি বিশ্বাস করি সালমান এফ রহমান যদি হস্তক্ষেপ না করতেন তাহলে কখনোই এটা সম্ভব হতো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র আব্দুর রহিম। এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি পৌর সভার মেয়র ছিলাম। আমি জানি আমি অন্যদলের কর্মী থাকায় আমার উপর অর্পিত দায়িত্ব ইচ্ছাকৃত হোক বা অনইচ্ছায় তা পালন করতে পারিনি। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। তবে আপনাদের নিকট আমার শেষ অনুরোধ বয়স হয়েছে, যদি জানতে পারেন আমি মারা গিয়েছি তাহলে আমার জানাযায় অংশ নিয়েন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।
এসময় নবনিযুক্ত প্রশাসক আজাদ খান বলেন, আমি প্রথমেই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। আজ আমি যে দায়িত্ব গ্রহণ করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেনো সততার সাথে এই দায়িত্ব পালন করতে পারি। আমি কোন দিন কারো কাছ থেকে কোন কাজের বিনিময়ে উপঢৌকন গ্রহণ করিনি। তাই আমি এখান থেকে যখন আমার দায়িত্ব হস্তান্তর করবো তখনও যেনো সেই সাহস নিয়ে থাকতে পারি। সেই সাথে আমার প্রিয় সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে, দোহার পৌর সভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আনার কলি পুতুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা, সাবেক কাউন্সিলর আলমাছ উদ্দিন, খালেদা আক্তার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *