ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা জেলা দক্ষিন ও দোহার থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন ও দোহার থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জয়পাড়ার হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব শামীম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষি‌ণের মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো.কামাল হোসেন মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাঈল হোসাইন, সেক্রেটারী সুলাইমান বেপারী, মুজাহিদ কমিটির সদর মাওলানা আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মতিউর রহমান,জাতীয় উলামা মশায়েখ আইম্মায় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মাহমুদুল হাসান রিপন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *